Terms & Conditions
আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।
১. অর্ডার করার সময় সঠিক নাম, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা প্রদান করা গ্রাহকের দায়িত্ব। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে কোনো সমস্যা হলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
২. অর্ডার নিশ্চিত হওয়ার পর আমাদের টিম প্রয়োজন অনুযায়ী গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারে। প্রয়োজনে অর্ডার যাচাই (Order Verification) সম্পন্ন হওয়ার পর অর্ডার প্রসেস করা হবে।
৩. ওয়েবসাইটে প্রদর্শিত প্রোডাক্টের ছবি, রঙ এবং ডিজাইন আলোর প্রভাব, ক্যামেরা বা ডিভাইসের ডিসপ্লের কারণে বাস্তব পণ্যের সাথে সামান্য ভিন্ন দেখাতে পারে। এটি ত্রুটি হিসেবে গণ্য হবে না।
৪. প্রতিটি প্রোডাক্টের মূল্য, অফার এবং স্টক যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৫. কোনো প্রোডাক্ট স্টক-আউট, সরবরাহজনিত সমস্যা বা অনিবার্য কারণে সরবরাহ করা সম্ভব না হলে কর্তৃপক্ষ অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এ ক্ষেত্রে গ্রাহককে যথাযথভাবে অবহিত করা হবে।
৬. প্রাকৃতিক দুর্যোগ, সরকারি বিধিনিষেধ, কুরিয়ার সার্ভিসের বিলম্ব অথবা অন্য কোনো অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে আমরা দ্রুততম সময়ে অর্ডার পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।
৭. গ্রাহক কর্তৃক অর্ডার বাতিল, পার্সেল গ্রহণে অস্বীকৃতি অথবা ভুল তথ্য প্রদানের কারণে সৃষ্ট অতিরিক্ত খরচ বা ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৮. রিটার্ন, এক্সচেঞ্জ এবং রিফান্ড সংক্রান্ত সকল বিষয় আমাদের রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী পরিচালিত হবে।
৯. ওয়েবসাইটের কোনো তথ্য, ছবি, ডিজাইন বা কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
১০. ব্যবসায়িক প্রয়োজনে যেকোনো সময় এই শর্তাবলী আংশিক বা সম্পূর্ণ সংশোধন, সংযোজন বা পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর বলে গণ্য হবে।
১১. আমাদের সেবা ব্যবহার বা অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি এই শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মতি প্রদান করেছেন।
Home & Living
Gadgets
Accessories
Deals & Offers